দিনাজপুরের কাহারোল উপজেলায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৫ কেজি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করেছে ঠাকুরগাঁও (৫০ ব্যাটালিয়ন) বিজিবি।
উদ্ধারকৃত বিষ্ণু কষ্টি পাথরের মূর্তির সিজার মূল্য ৩৫ লক্ষ টাকা।
আটককৃত ব্যক্তি উপজেলার ১নং ডাবর ইউনিয়নের সৈয়দপুর পানুয়া পাড়া গ্রামের মৃত যতীন্দ্রনাথ রায়ের ছেলে মাইকেল রায় (৪২)। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সেট ও দুটি সিম জব্দ করা হয়।
বুধবার ১৫ জুলাই বিকেলে ঠাকুরগাঁওয়ের ৫০ ব্যাটালিয়ন- বিজিবি’ কাহারোল থানায় একটি মামলা দায়ের করে।পরে আটক আসামি মাইকেলকে কাহারোল থানা পুলিশ বিজ্ঞ আদালত ও জেলা কারাগারে প্রেরণ করে।
বর্তমানে উদ্ধারকৃত মূর্তি ঠাকুরগাঁওয়ের ৫০ ব্যাটালিয়ন- বিজিবি’র হেফাজতে রয়েছ। আইনগত প্রক্রিয়া শেষে কাহারোল কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হবে।
ঠাকুরগাঁওয়ের ৫০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খ.আখলাকুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৬ টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি\'র নেতৃত্বে অভিযান পরিচালনা করে আটককৃত ব্যক্তির বসত বাড়ি থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।
মতামত