ছবি : কৃতি শিক্ষার্থী মোঃ আবরার জাহিন (স্বচ্ছ)র হাতে পুরস্কার ও চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে দিনাজপুর রঙ পেন্সিল আর্ট একাডেমীর শিক্ষার্থী।।
প্রতিষ্ঠানটির কৃতি শিক্ষার্থী মোঃ আবরার জাহিন (স্বচ্ছ)র হাতে পুরস্কার ও চেক তুলে দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এছাড়াও দিনাজপুর থেকে জেলা পর্যায়ে ৯ টির মধ্যে ৮টি পুরস্কার অর্জন করে রঙ পেন্সিল আর্ট একাডেমি দিনাজপুর কৃতি শিক্ষার্থীরা ও জাতীয় পর্যায়ে একজন শিক্ষার্থী।
রঙ পেন্সিল আর্ট একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রাকিউর রহমান পায়েল বলেন, আবরার জাহিনের এই অসাধারণ সাফল্যে রঙ পেন্সিল আর্ট একাডেমী পরিবারসহ পুরো দিনাজপুরবাসী গর্বিত ও আনন্দিত। তার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তার এই সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি বলেন, আবারও প্রমাণিত হলো রঙ পেন্সিল আর্ট একাডেমী মানেই শিল্পী গড়ার কারিগর।
মতামত