দিনাজপুরের হিলিতে হাকিমপুর নারী উদ্যোক্তা ও স্মার্ট উদ্যোক্ত ফোরামের আয়োজনে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আনন্দঘন ও মনোরম পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং সদস্যদের মিলন মেলার জন্য এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (১ জুন) বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় আহার ক্যাফে রেস্টুরেন্টে নানা আয়োজনের মধ্য দিয়ে তাদের এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ও হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আক্তার,সদস্য সচিব ফাতেমা খাতুন, স্থায়ী সদস্য সানজিদা চৌধুরী, নাহিদ আক্তার নিশা সদস্য সচিব, মোহাম্মদপুর জন (ঢাকা)। সদস্য মারুফ হোসেন, হামিদা আক্তার, নাজমুন নাহার, মনিরা বেগমসহ ফোরামের সকল সদস্য বৃন্দ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিভিন্ন খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি, গল্প আড্ডা, মতবিনিময় এবং সবশেষে পুরস্কার বিতরণ করা হয়।
অংশ গ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও আনন্দমুখর হয়ে ওঠে।
নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আকতার জানান, উদ্যোক্তাদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে, ঈদ আনন্দ ভাগাভাগি, সবার সাথে দেখা সাক্ষাৎ (মিলন মেলা) এর জন্য আজকের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমানা আক্তার মনি জানান, আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমি আমার নিজের লিখা কবিতা আবৃত্তি করতে পেরে গর্ববোধ করছি।
তিনি জানান, নারীরা এখন আর সমাজের কোনো কর্মকাণ্ডে পিছিয়ে নেই। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, বেকারত্ব সমস্যা দূরকরা এবং নিজেদের আত্মনির্ভরশীল করতে ভবিষ্যতে বিভিন্ন হস্তশিল্প ও ক্ষুদ্র এবং কুঠির শিল্পের স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে সকলে সকলের জন্য শুভকামনা জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
মতামত