হাকিমপুর

ঈদ উপলক্ষে হিলি লিজেন্ড ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিন্ট
ঈদ উপলক্ষে হিলি লিজেন্ড ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত : ২৯ মে ২০২৬, রাত ১০:৩৩


"এসো মিলি প্রাণের টানে মাঠে ময়দানে" এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে হিলি ফুটবল লিজেন্ড ২০২৬ ফুটবল প্রীতি ম্যাচ এবং হিলির প্রাক্তন ফুটবলারদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান।

আজ শুক্রবার (২৯ মে) বিকেল ৪:০০ ঘটিকায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের শুভ সূচনা করা হয়। স্কুল মাঠে উপজেলার প্রাক্তন ফুটবলার ও জুনিয়র ফুটবল খেলোয়াড় এর মিলন মেলায় পরিনত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট,ফরিদপুর-এর মহাপরিচালক (যুগ্ম সচিব) হাকিমপুর হিলির কৃতি সন্তান এস এম আবু হোরায়রা। প্রধান অতিথি উপস্থিত খেলোয়াড়দের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে আনুষ্ঠানিক ভাবে এই ফুটবল উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

নবারুণ পাঠাগার ও ক্লাব এবং সীমান্ত শিখা ক্লাবের যৌথ আয়োজনে এবং জাবেদ হোসেন রাসেলের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদ আনন্দ ফুটবল ম্যাচ গুলোকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। জুনিয়র টিম, ঈদুল আজহার দ্বিতীয় দিন দুপুরে মুখোমুখি হয় ‘লাল টিম’বনাম ‘সবুজ টিম’। সিনিয়র টিম, একই দিন বিকেলে ঐতিহ্যবাহী‘নবারুণ পাঠাগার ও ক্লাব’ মুখোমুখি হয় 'সীমান্ত শিখা ক্লাবের সাথে। 

আয়োজক কমিটির সার্বিক ব্যবস্থাপক জাবেদ হোসেন রাসেল বলেন, হিলির ফুটবল ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস। বিশেষ করে যাঁরা অতীতে এই অঞ্চলের ফুটবলকে সমৃদ্ধ করেছেন,সেই প্রাক্তন ফুটবলারদের সম্মানিত করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।

উদ্বোধনী অনুষ্ঠানে হাকিমপুরের প্রাক্তন, বর্তমান, নবীন ও প্রবীণ ফুটবলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷