খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে এবং মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্য আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯শে মে শুক্রবার সকাল ১১ টায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কাঁকড়াপালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার শুভ উদ্ভোধন করা হয়।
প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেফতাহুল জান্নাত, আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মনিরুজ্জামান সোহেল, সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডাবলু,হাকিমপুর হিলি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নওশাদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল হক, প্রাইভেট শিক্ষক এমদাদুল হক, ফাউন্ডেশনের সদস্য মোস্তাক আহমেদ ও সাখাওয়াত হোসেন উপস্থিতি ছিলেন।
আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আজিজার রহমান বলেন, আমরা দীর্ঘ ২০২২ সাল থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা ও উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি, এর ধারাবাহিকতায় যুব সমাজের জন্য প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছি, যাতে তারা মাদকে অসক্ত না হতে পারে। তাদের জন্য আমরা আগামীতেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করবো ইনশাআল্লাহ!
ফুটবল খেলায় হলুদ দল সাদা দলকে ৩-০ গোলে পরাজিত করেন, পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
পার বিজয়ী হলুদ জার্সি পরিহিত দলের হাতে ট্রফি ও মেডেল ও রানার্সআপ সাদা জার্সি পরিহিত দলের মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হয়।
মতামত