দিনাজপুর সদর

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা; ডিভাইস সহ ১৮ জন আটক

প্রিন্ট
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা; ডিভাইস সহ ১৮ জন আটক

প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২৬, রাত ১১:৩৫ আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, রাত ১২:০৮



প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় অসদুপায় অবলম্বনে অভিযোগে দিনাজপুরে ডিভাইস সহ ১৮ জনকে আটক করেছে পুলিশ ও প্রশাসন। 

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে আটক করা হয়। 

যেসব কেন্দ্রে ডিভাইসসহ পরীক্ষার্থী আটক হয়েছে সেগুলো হলো-ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুলে ২টি, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে একজন, কেবিএম কলেজে ২ জন, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে একজন, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে একজন, দিনাজপুর সরকারি মহিলা কলেজে একজন, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ে একজন, দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুলে একজন, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসায় ৫ জন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একজন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুলে একজন। এছাড়াও আরো দুটি পৃথক কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয়। 

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ১৮ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব ঘটনায় যারা জড়িত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে।