হাকিমপুর

হিলিতে কৃষক ভাইদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিন্ট
হিলিতে কৃষক ভাইদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, রাত ৯:৩১


দিনাজপুরের হাকিমপুর হিলিতে চলতি মৌসুমের জমি রোপনের একই গ্রামের কৃষক ভাইদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে  উপজেলার বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে বৈগ্রাম গ্রামের ফুটবল প্রেমী কৃষক ভাইদের এই ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। কৃষকদের বাড়তি আনন্দ আগের তাদের ফুটবল তুলে দেন অত্র গ্রামের ইউপি সদস্য মশিউর রহমান বকুল।

সাপ্তাহিক ছুটির দিন বিকেলে কৃষকদের এই ব্যতিক্রমী ফুটবল খেলা দেখতে মাঠে আশপাশের গ্রামের ফুটবল প্রেমীরা আসতে শুরু করে। 

হলুদ জার্সি ও বেগুনি জার্সি পরিহিত দুটি দলে ভাগ করে নেওয়া হয়। খেলার শুরুতে বৈগ্রাম ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহাবুল ইসলাম খেলোয়াড়দের উৎসহ দিতে প্রতিটি খেলোয়াড়কে জুস এবং চকলেট দেন। 

খেলার নির্ধারিত সময়ের মধ্যে হলুদ জার্সি পরিহিত দল ৩-০ গোলে বেগুনি জার্সি পরিহিত দলকে পরাজিত করে হলুদ জার্সি পরিহিত দল চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৫৫০০ টাকা প্রাইজ মানি তুলে দেন অতিথি বৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিমুল হোসাইন,অত্র ইউনিয়নের ৫ নং বিএনপির সভাপতি মোঃ শাহাবুল ইসলাম, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মশিউর রহমান বকুল, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুশফিকুর সরকার বৈগ্রাম কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আফজাল হোসেন, বৈগ্রাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মাহিদুল ইসলাম সহ বৈগ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।