হাকিমপুর

হাকিমপুরে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রিন্ট
হাকিমপুরে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত : ২৯ মে ২০২৬, সন্ধ্যা ৮:০৩


ক্রীড়াই শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানে দিনাজপুর হাকিমপুর হিলিতে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

আজ শুক্রবার হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে খাট্টাউছনা হাইস্কুল মাঠে 'প্রিমিয়ার লীগ' খেলার উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মোঃ শাহীনুর ইসলাম শাহীন মন্ডল।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব এনামুল হক তাজ, খাট্টাউছনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাবুদ হোসেন সহ এলাকার সূধী জন। 

এসময় তিনি খেলোয়ারদের মাঝে প্রাইজ মানি ও ফুটবল প্রদান করেন।

অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল বলেন, বর্তমানে আমাদের তরুণ ও যুব সমাজ মাদক এবং মোবাইল গেমসে আসক্ত হয়ে গেছে। শুধু ফুটবল নয় বিভিন্ন ধরনের খেলাধূলা উপজেলার খেলার মাঠে আয়োজন করার আহবান জানাই। আমি ব্যক্তিগত ভাবে সবরকম সহযোগিতা করবো ইনশাআল্লাহ! আগামীতে মাদক মুক্ত, ন্যায় প্রতিষ্ঠা ও হাকিমপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে তৈরির করার জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।