পার্বতীপুর

হজ্জে যাওয়া হলো না ইসাহাক আলীর

প্রিন্ট
হজ্জে যাওয়া হলো না ইসাহাক আলীর

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৩৯



দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় ইসাহাক আলী (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে এঘটনা ঘটে। নিহত আসাহাক আলী উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ইব্রাহীম প্রামানিকের ছেলে। 

জানা গেছে, এবারে পবিত্র হজ্জ পালনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেন ইসাহাক আলী। এ উপলক্ষে ছেলে মেয়ের নাতি নাতনীদের নিয়ে বাড়িতে পিঠাপুলি ও দাওয়াতের আয়োজন করা হয়। সেই দাওয়াতে অংশ নিতে ছেলে মেয়েসহ তিন কন্যা বাবার বাড়িতে আসেন। সন্ধ্যার পর বাড়িতে আনুষ্ঠানিকতার কথা ছিলো আজ। আর সেই অনুষ্ঠানের পিঠাপুলির জন্য আটা বানাতে সাইকেল যোগে পার্শ্ববর্তী চৌমুহনী বাজারে গিয়েছিলেন ইসাহাক। কাজ শেষে বাড়িতে ফেরার পথে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের সাইনবোর্ড (খোদাহাফেজ মোড়) এলাকায় পৌছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অশ্রুশিক্ত কন্ঠে সাংবাদিকদের ঘটনার এসব বর্নানা দেন নিহতের ছেলে এজাজুল হক। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

বিষয়টি নিশ্চিত করে থানার সাব ইন্সপেক্টর নৃপেন্দ্র নাথ রায় বলেন, আবেদনের প্রেক্ষিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশর ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।