দিনাজপুর

নির্বাচনকালীন সময়ে যেকোনো অপৃতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী

প্রিন্ট
নির্বাচনকালীন সময়ে যেকোনো অপৃতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫২ আপডেট : ৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।


প্রত্যন্ত অঞ্চলের ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত সময়ে তা মোকাবিলায় হেলিকপ্টার এর মাধ্যমে পৌছাবে সেনাবাহিনীর চৌকস দল।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে দিনাজপুর গোড়এ শহীদ বড় ময়দানে হয়ে গেল সেনাবাহিনীর মহড়া । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মোহাম্মদ কামরুল হাসান।

এ সময় আধুনিক সামরিক সরঞ্জাম ও যানবাহন ব্যবহার করতে দেখা গেছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে দিনাজপুরেও এই মহড়া পরিচালিত হয়েছে , যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করা যায়।নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে যেন ভীতি নয় বরং নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয় সেই লক্ষ্যেই এই মহড়া আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।