আমি এমপি নির্বাচিত হলে চাঁদা,মাদকমুক্ত দেশ কৃষি,স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। বীরগঞ্জ কাহারোলের ব্যবসায়ীরা চাঁদা মুক্ত ব্যবসা করবে। আগামী রাজনীতি হবে প্রতিযোগিতাপূর্ণ ও প্রতি হিংসা মুক্ত রাজনীতি। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রম কৃষি পণ্য সংকট দেখিয়ে কোন প্রকার সিন্ডিকেট করতে দেওয়া হবে না। বীরগঞ্জ কাহারোলকে উন্নয়ন করতে হলে, কৃষি ব্যবস্থাপনা উন্নয়ন করতে হবে এবং কৃষকদের বিনা মুনাফা ঋণের ব্যবস্থা করা হবে। বিগত ২২-২৩ বছর যাবত কাহারোলবাসী পৌরসভা থেকে বঞ্চিত রয়েছে আমার প্রথম কাজ হবে কাহারোল উপজেলাবাসীকে পৌরসভায় রূপান্তরিত করা। এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাহারোল হাসপাতালকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রুপান্তরিত করা এবং মা ও শিশুদের কল্যাণে এই উপজেলায় একটি মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হবে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ৬০ বছরের মুরুব্বীদের রাষ্ট্রের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে। কাহারোল উপজেলা এখনো ৮৫ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে,আমি নির্বাচিত হলে সমস্ত রাস্তা পাকা করণ করা হবে এবং রাস্তা নির্মাণে কোনরকম দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। আগামী কালচার যেন হয় সম্প্রীতির বন্ধনের কালচার। বাংলাদেশের প্রত্যেক সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়াও তিনি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কোন নেতাকর্মী মাদক ব্যবসা, সেবনের সাথে জড়িত নয়। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে গোটা বাংলাদেশকে আমরা মাদক মুক্ত রাষ্ট্র গড়ে তুলবো। তরুণ প্রজন্মের কর্মসংস্থানের জন্য কাহারোল উপজেলায় একটি কৃষি বান্ধব ইপিজেড নির্মাণ করে ৩০-৪০ হাজার তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বিশাল জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনীত প্রার্থী বীরগঞ্জের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা মোঃ মতিউর রহমান।
স্থানীয় সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই জনসভাটি সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত চলা স্থানীয় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং পুরো সময়জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।
সোমবার (৯ডিসেম্বর ২০২৬) দিনাজপুরের সন্ধ্যায় কাহারোল বাজার ধাঁনহাটি প্রাঙ্গণে সন্ধ্যায় বাংলাদেশ জামায়াত ইসলামী কাহারোল উপজেলা শাখার আয়োজনে কাহারোল উপজেলা শাখার আমীর মাওলানা তরিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে জনসভার সূচনা হয়। তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা উত্তর সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মু.জাকিরুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা শিবিরের সভাপতি মোঃ রাসেল রানা, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির দিনাজপুর শহর সাবেক সভাপতি আয়াতুল্লাহ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলার প্রধান সম্মনয়ক একরামুল হক আবির আলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বীরগঞ্জ উপজেলা সমন্বয়ক জেমিয়ন রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা অফিস সম্পাদক শহিদুল ইসলাম খোকন,কাহারোলের প্রবীন আলেম মাওলানা আশরাফ আলী ইনসান প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক।
মতামত