কাহারোল

দুর্নীতি, অবিচার, হয়রানি ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোন কাঁচা রাস্তা থাকবে না-মনজুরুল ইসলাম মঞ্জু

প্রিন্ট
দুর্নীতি, অবিচার, হয়রানি ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোন কাঁচা রাস্তা থাকবে না-মনজুরুল ইসলাম মঞ্জু

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫১


আমি নির্বাচিত হলে কাহারোল বীরগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোন কাঁচা রাস্তা থাকবে না এবং রাস্তা টেকসই নিশ্চিত করতে নির্মাণে কোন প্রকার দুর্নীতি হতে দেবনা। শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেধার মাধ্যমে চাকুরী হবে, টাকার বিনিময়ে কোন চাকরি হতে দেওয়া হবেনা।  সাধারণ মানুষকে হয়রানি, অবিচার ও সন্ত্রাসমূলক কাজের কোন স্থান দেওয়া হবে না। নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো তুলে ধরেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু ।

রবিবার (১ ফেব্রুয়ারি২০২৬) সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মুটুনি হাট ঈশানপুর এস সি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মোঃ আলহাজ্ব জাহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ  খালেকুজ্জামান বাবু,কাহারোল উপজেলা বিএনপি'র সংগ্রামী সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শামীম আলী, উপজেলা বিএনপি'র অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রনি, জেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি'র অন্যতম সদস্য মোঃ মেহেদী হাসান সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, বিএনপি'র অন্যতম নেতা কায়েদে আজম, জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন রাজা প্রমুখ।

জনসভায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনাযর দায়িত্বে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওলিউর রহমান।