কাহারোল

কাহারোলে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোলে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:২৩


দিনাজপুরের কাহারোল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ডিসেম্বর ২০২৬) বেলা ১১টায় কাহারোল টিএন্ডটি সংলগ্ন  কমিউনিটি সেন্টারে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে সূচনায় বিশেষ অতিথিদের মাঝে ফুললে শুভেচ্ছার মাধ্যমে এই বার্ষিক সাধারণ সভার  কার্যক্রম শুরু হয়।

সভায় উপজেলা  শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ রুস্তম আলী বলিষ্ঠ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা  শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোঃ মাহবুবর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদেরদের  উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা  শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান মিঃ নিত্য গোপাল রায়, উপজেলা  শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মোঃ রুস্তম আলী, দিনাজপুর ও নীলফামারী  দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর সহকারী ব্যবস্থাপক ইমরান আহমেদ, কালব এর উপজেলা ব্যবস্থাপক মোঃ আব্দুস সবুর সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা তাদের বক্তব্যে সমবায়ের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জন, সঞ্চয় বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য,কাহারোল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ২০০৬ সালের ১৪ জুন সমবায় অধিদপ্তরের নিবন্ধন লাভ করে এবং দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করে আসছে।

শেষে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্যদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।