দিনাজপুর

জামায়াতের আমিরের আগমন ঘিরে দিনাজপুরে উৎসবমুখর পরিবেশ

প্রিন্ট
জামায়াতের আমিরের আগমন ঘিরে দিনাজপুরে উৎসবমুখর পরিবেশ

প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৬, রাত ৯:১০

জামায়াতের আমিরের আগমন ঘিরে দিনাজপুরে উৎসবমুখর পরিবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে দিনাজপুরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে চলছে মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ। আয়োজকরা জানিয়েছেন, বিকেলের মধ্যেই মঞ্চ নির্মাণের সব কাজ সম্পন্ন হবে।

আগামীকাল সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের দিনাজপুর জেলা শাখার আয়োজনে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

আয়োজকরা জানায়, ডা. শফিকুর রহমান জুমার নামাজের পর জনসভায় যোগ দেবেন।

ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহমান বলেন, আমরা আশা করি জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের এই সফর উত্তরবঙ্গ বিশেষ করে দিনাজপুরের ৬টি আসনে প্রভাব ফেলবে। আমরা সৌভাগ্যবান যে, নির্বাচনী প্রচারণার প্রথম দিকেই তাকে পাচ্ছি। এতে নেতাকর্মীরা থেকে শুরু সাধারণ জনগণ সকলেই নতুন উদ্যমে কাজ করার মনোবল পাবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদের সদস্য , জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম বলেন, দিনাজপুরের গোর-এ শহীদ একটি ঐতিহ্যবাহী মাঠ। যখন‌ থেকে মানুষ শুনেছে এমাঠে আমিরে জামায়াত আসবে তখন থেকেই মানুষের মনে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আশা করছি ৫ থেকে ৬ লাখ মানুষ এখানে অংশ নিবে।