মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেছেন। দিনাজুপর-৪ (চিরিরবন্দর -খানসামা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আক্তারুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার সকালে ১০ নং পুনট্টি ইউনিয়ন থেকে দোআ মোনাজাত ও উঠান বৈঠক এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়। এবং সন্ধ্যায় আমতলী বাজার ও কারেঙ্গাতলী বাজারে পথসভায় করেন।
নির্বাচনী পথসভায় আক্তারুজ্জামান মিয়া বলেন, সম্প্রীতি বজায় রেখে আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূরে আলম সরকার দুলু, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
মতামত