কাহারোল

দিনাজপুর-১ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী মনজুরুল ইসলামের বড় ভাইয়ের ইন্তেকাল

প্রিন্ট
দিনাজপুর-১ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী মনজুরুল ইসলামের বড় ভাইয়ের ইন্তেকাল

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, রাত ১১:৫৭ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, রাত ১২:০০


দিনাজপুর -১ (বীরগঞ্জ- কাহারোল ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বীরগঞ্জ উপজেলা বিএনপি\'র সভাপতি  মোঃ মনজুরুল ইসলামের বড় ভাই সফল ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম লেবু ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী,১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার  ৬ নং নিজ পাড়া ইউনিয়নে তার ছোট ভাই মনজুরুল ইসলামের নির্বাচনী গনসংযোগ কালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তার পারিবারিক সূত্রে জানা যায় মরহুমের জানাজা আগামীকাল শুক্রবার বিকাল ৩ টায় বীরগঞ্জ রহিম বক্স উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর তাদের পারিবারিক গোরস্থানে জানাজা সম্পন্ন হবে।