চিরিরবন্দর

খামারি মোবাইল অ্যাপে আলু ফসলে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন করলেন কৃষি সচিব

প্রিন্ট
খামারি মোবাইল অ্যাপে আলু ফসলে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন করলেন কৃষি সচিব

প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:২৯


দিনাজপুরের চিরিরবন্দরে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আলু ফসলে খামারি মোবাইল অ্যাপ ব্যবহার করে সার সুপারিশ প্রদান এবং বাস্তবায়িত প্লট পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০জানুয়ারি ) সকাল ১১টায় উপজেলার সাইতারা ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি গ্রামে এ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ওবায়দুর রহমান মন্ডল, পরিচালক (সরেজমিন উইং), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খামারবাড়ি, ঢাকা; ড. মো জামাল উদ্দিন, অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) , সরেজমিন উইং, ডিএই, খামারবাড়ি, ঢাকা;

মো: রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পরিচালক, দিনাজপুর অঞ্চল; এবং জনাব মোঃ আফজাল হোসেন, উপ-পরিচালক, ডিএই, দিনাজপুর।

এছাড়াও উপস্থিত ছিলেন ড. মোঃ এমদাদুল হক, প্রকল্প পরিচালক, এসএসিপি-রেইন্স প্রকল্প; আবু রেজা মো: আসাদুজ্জামান, প্রকল্প পরিচালক, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফতেহা তুজ জোহরা।

কৃষি বিভাগের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার সুমি আক্তার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মিনহাজুল হক নবাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনকালে প্রধান অতিথি খামারি মোবাইল অ্যাপ ব্যবহার করে মাটির ধরন অনুযায়ী সুষম সার প্রয়োগের বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং বলেন, “ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় মাঠ পর্যায়ে বাস্তবায়িত আলু চাষের প্লট ঘুরে দেখা হয় এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয়। কৃষকরা খামারি অ্যাপ ব্যবহার করে সার ব্যবস্থাপনার সুফল সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণে সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়