চিরিরবন্দর

মনোনয়নপত্র জমা দিলেন দিনাজপুর-৪ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া

প্রিন্ট
মনোনয়নপত্র জমা দিলেন দিনাজপুর-৪ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া

প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৪৫ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, রাত ১২:৩৯



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের আনুষ্ঠানিকতা সোমবার (২৯ শে ডিসেম্বর) সকালে তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফাতেহা তুজ জোহরার কাছে মনোনয়নপত্র জমা দেন।

নেতাকর্মীদের সরব উপস্থিতিতে মনোনয়নপত্র জমাদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মোমিনুল ইসলাম, উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেজবাউল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূরে আলম সরকার দুলু, ৮ নং সাইতাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোকসেদুর রহমান শাহ। 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া বলেন, দিনাজপুর-৪ আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।”মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।