দিনাজপুর

দিনাজপুর-৩ সদর আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র দাখিল

প্রিন্ট
দিনাজপুর-৩ সদর আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৫, রাত ১১:১০ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, রাত ১২:২২



দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহসাংগঠনিক ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুরে তিনি দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর সদর আসনে বিএনপির মূল প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনীত ছিলেন। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার সঙ্গে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিলে অংশ নিয়েছেন। এটি প্রমাণ করে যে বিএনপি দিনাজপুর সদর আসনে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।

এ সময় জেলা বিএনপি\'র বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।