পার্বতীপুর

হাদীকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রিন্ট
হাদীকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৪৪


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র উদ্যোগ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক তারিকুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক জোবাইদুল হক, পার্বতীপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুর রউফ সরদার, উপজেলা কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মানিক, পৌর সদস্য সচিব এইচ এম শামসুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দূষ্কৃতিকারীরা হাদীকে নয় গুলি করে ২৪ এর গণঅভ্যুত্থানকে দামিয়ে রাখার অপচেষ্টা চালিয়েছে। হাদীর আত্মত্যাগের মাধ্যমে এ দেশে লক্ষ লক্ষ হাদীর জন্ম হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।