আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক), দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার কুতুবডাঙ্গা বাজারে এ আয়োজন সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। সমাজ থেকে বৈষম্য, সহিংসতা ও অন্যায়-অবিচার দূর করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সমতার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় মানবাধিকার সুরক্ষা অপরিহার্য।
বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মাহবুব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আবেদ আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন অমরপুর ৯নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. আবু সুফিয়ান শাহ, অমরপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম শরিফ , কুতুবডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল মান্নান, অনুষ্ঠানে সহ সভাপিতত্ব করেন মো: খোরশেদুর সরকার প্রতিষ্ঠাতা পরিচালক স্কালার রেসিডেন্সিয়াল মডেল স্কুল।
এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মানবাধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মাহবুব সরকার।
মতামত