দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীকে মারধর করার ঘটনায় দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবেদুল ইসলামের পদ বহিষ্কার এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে এই মানববন্ধন করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকদেওতৈর দাখিল মাদ্রাসার সামনের সড়কে ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার দ্বারা সাধারণ মানুষ হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে আবেদুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ইউপির শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং এলাকাবাসীর নিরাপত্তা দেওয়ার দাবিও জানান।
তারা বলেন, বুধবার সন্ধ্যায় চকদেওতৈর দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মানকে কেন্দ্র করে আলোচনার এক পর্যায়ে আবেদুল ইসলাম কয়েকজনকে মারধোর করেন।
মানববন্ধনে বলা হয়, আলোচনায় সফিউল ইসলামসহ বেশ কয়েকজনকে অন্যায়ভাবে মারধো করা হয়। তার সন্ত্রাসী বাহিনীর লোকজনকে দিয়ে এই মারধোর করা হয়। ফলে আবেদুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনীর বিচারের দাবি জানান তারা।
মতামত