বিরল

দিনাজপুর-২ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিরল উপজেলায় মশাল মিছিল

প্রিন্ট
দিনাজপুর-২ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিরল উপজেলায় মশাল মিছিল

প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৫, রাত ১১:৫৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনের মনোনয়নকৃত বিএনপির সাদিক রিয়াজ চৌধুরীর পিনাকের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিরল উপজেলা বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মশার মিছিল কর্মসূচিতে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিএনপি'র বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও সহস্রাধিক মানুষ অংশ নেন। 

মশাল মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, দিনাজপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠজন ছিলেন সাদিক রিয়াজ। তাকে ভারতে পালাতে সহায়তা করেছেন তিনি। আওয়ামীলীগের শাসনামলে সাদিক রিয়াজ চৌধুরীর নামে কোন মামলা হয়নি ঘনিষ্ঠতা থাকার কারণে। 

এছাড়াও দিনাজপুর-২ আসনে তার নাম ঘোষণার পর আওয়ামী লীগের শনিবারের এমপি সতীষ চন্দ্র রায়ের বাড়িতে যান তিনি। বিএনপি'র নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সাথে তার কোন সুসম্পর্ক নেই বলেও অভিযোগ করেন তারা।