বিরল

দিনাজপুর-২ আসনে ঘোষণাকৃত প্রার্থী সাদিক রিয়াজের নাম বাতিলের দাবিতে মানববন্ধন

প্রিন্ট
দিনাজপুর-২ আসনে ঘোষণাকৃত প্রার্থী সাদিক রিয়াজের নাম বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ৬ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:০৪



দিনাজপুর-২ আসনে ঘোষণাকৃত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বিরল উপজেলার রামপুর বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিরল উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও কয়েক শতাধিক স্থানীয় অংশ নেন। 

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, দিনাজপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠজন ছিলেন সাদিক রিয়াজ। তাকে ভারতে পালাতে সহায়তা করেছেন তিনি। আওয়ামীলীগের শাসনামলে সাদিক রিয়াজ চৌধুরীর নামে কোন মামলা হয়নি ঘনিষ্ঠতা থাকার কারণে। 

এছাড়াও দিনাজপুর-২ আসনে তার নাম ঘোষণার পর আওয়ামী লীগের শনিবারের এমপি সতীষ চন্দ্র রায়ের বাড়িতে যান তিনি। বিএনপি'র নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সাথে তার কোন সুসম্পর্ক নেই বলেও অভিযোগ করেন তারা। 

এদিকে একই দাবিতে বিরলের চৌরঙ্গী বাজারে মানববন্ধন করেছে মনোনয়ন বঞ্চিত বজলুর রশীদ কালুর সমর্থক ও স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হওয়া এই মানববন্ধনে স্থানীয় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও কয়েক শতাধিক স্থানীয়রা অংশ নেন।